কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • রবিবার, ৮ মার্চ, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারতের পর আবেগঘন পরিবেশে সময় কাটালেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো রবিবার সন্ধ্যায় নিজ জন্মভূমি কমলগঞ্জে পা রাখেন তিনি। রোববার সন্ধ্যায় উবাহাটা গ্রামে পৌঁছেই মন্ত্রী আরিফুল হক চৌধুরী তার পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তার প্রয়াত দাদা-দাদির কবর জিয়ারত করেন। মোনাজাতে তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৈশবের স্মৃতিবিজড়িত ভিটায় সময় কাটান। এ সময় মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীও উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে আসার আগে মন্ত্রী মৌলভীবাজার সদরে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী এম, সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। প্রবীণ এই রাজনীতিবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও উন্নয়নের কথা স্মরণ করেন।

Manual2 Ad Code

মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উবাহাটা গ্রামসহ পুরো কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে মন্ত্রী হিসেবে কাছে পেয়ে গ্রামবাসী ও স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই মাটি ও মানুষের টানেই বারবার ফিরে আসি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার ঋণ শোধ করার সর্বোচ্চ চেষ্টা করব।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!