কুলাউড়ার বরমচাল ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টিপু চৌধুরীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার বরমচাল ইউপি উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী টিপু চৌধুরীর মতবিনিময়

  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীর সাথে  প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দিলেন বরমচাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম চৌধুরী টিপু।

Manual1 Ad Code

১৩ নভেম্বর শুক্রবার রাতে  ইউনিয়নের মাধবপুর গ্রামের সাবেক মেম্বার ছালিক আহমদ গেদা’র বাড়িতে উঠান বৈঠকে জনসম্মুখে তিনি এ ঘোষণা দেন।

Manual7 Ad Code

Manual6 Ad Code

প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে সাবেক ইউপি সদস্য মো. বাছিদুর রহমান আনারের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাইকুলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছালিক আহমেদ গেদা, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সহ অনেকে।

স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম চৌধুরী টিপু বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি করেছি। দীর্ঘ ১০ বছর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তোষামোদির রাজনীতি করি না। তাই দীর্ঘ ১৮ বছর ধরে আমি পদ বঞ্চিত। শুধু আমি না, এই বৈঠকে উপস্থিত অনেকেই আওয়ামীলীগের রাজনীতি করেন কিন্তু দীর্ঘদিন যাবৎ পদ বঞ্চিত। পদ ধারী নেতারা চান- আমরা গিয়ে উনাদের তেল দেই। কিন্তু আমরা কাউকে তেল দেই না, তেল নেই-ও না। মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম তাই জনগনের চাপে, জনগনের সমর্থনে আমি প্রার্থীতা ঘোষণা করলাম।’

তিনি আরও বলেন, ‘আমার ফুফাতো ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ সোলেমান দেশের জন্য জীবন দিয়েছেন। আমার দাদা ডাঃ আব্দুল্লাহ ছিলেন চেয়ারম্যান, চাচাতো ভাই ইছহাক চৌধুরী ইমরান ছিলেন চেয়ারম্যান। দেশ ও মানুষের সেবাই আমাদের পরিবারের মূল লক্ষ্য। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ ১০ ডিসেম্বর বিজয় নিয়ে ঘরে ফিরবো।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!