কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও

  • শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১১ মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশে ইউএনওকে এই দায়িত্ব প্রদান করা হয়।

Manual7 Ad Code

জানা যায়, কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালক না থাকায় সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম ইতিপূর্বে উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে পরিচালক থাকা জরুরি বিধায় সরকার কর্তৃক পরিচালক নিয়োগ না হওয়া অবধি উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জকে পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

এদিকে ২০২৫ সনের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত আনন্দ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীদের সম্মানী বাবদ দুই হাজার টাকা প্রদানের কথা থাকলেও উপপরিচালক প্রভাস চন্দ্র সিংহ পাঁচশ’, এক হাজার, দেড় হাজার টাকা হারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের যাতায়ত বাবদ বরাদ্দকৃত চৌদ্দ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে গত ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ বলেন, শিল্পীদের টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। তাদের যাওয়ার সময় ভাড়া নিজে বহন করেছি। তাছাড়া সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে পরিচালক প্রয়োজন বিধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে নিয়োগ প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক পরিচালক নিয়োগ না হওয়া অবধি ১২ মার্চ থেকে মণিপুরি ললিতকলা একাডেমির পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছি।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!