কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ

  • শনিবার, ১৪ মার্চ, ২০২৬
{"capture_mode":"AutoModule","faces":[]}

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে পড়েছেন ক্রেতারা। ডিপো থেকে খুচরা দোকানে তেল বিক্রি না করায় এই সংকট দেখা দিয়েছে বলে বিক্রেতাদের অভিযোগ রয়েছে। গত দু’দিন ধরে ভানুগাছ, শমশেরনগর ও আদমপুর বাজারের খুচরা দোকান ঘুরেও পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে অল্প পরিমাণে তেল পাওয়ার সংবাদে ভিড় করছেন মোটরবাইকররা।

Manual3 Ad Code

উপজেলার জ্বালানি তেলের খুচরা দোকান মালিকরা জানান, শ্রীমঙ্গল ডিপো থেকে আমরা সবসময় জ্বালানি তেল ক্রয় করে নিয়ে আসি। তবে গত কয়েকদিন যাবত ডিপো শুধুমাত্র পাম্পে তেল বিক্রি করছে। খুচরা বিক্রেতাদের কাছে কোন তেল বিক্রি না করায় বিক্রি করার মতো দোকান সমুহে কোন পেট্রোল, অকটেন ও ডিজেল নেই। তবে দু’একটি দোকানে পরিমাণে তেল থাকলেও অতিরিক্ত ক্রেতাদের ভিড় সামাল দেয়া সম্ভব হচ্ছে না। ফলে তেলের সংকট দেখা দিয়েছে।

Manual2 Ad Code

শমশেরনগর বাজারের খুচরা দোকানী সজল কুর্মী বলেন, শ্রীমঙ্গল মেঘনা ডিপো থেকে আমরা খুচরা দোকানে তেল বিক্রি করছে না। তারা শুধু পাম্পে তেল বিক্রি করছেন। অথচ শমশেরনগর, ভানুগাছে কোন তেলের পাম্প নেই। ফলে গত দু’দিন ধরে কোন তেল বিক্রি করতে পারছি না। কৃষিতে সেচ দিতে ও মোটরবাইক চালকরা তেলের জন্য এসে প্রচুর ভিড় এবং আমাদের সাথে বাকবিতন্ডা করছেন।

Manual1 Ad Code

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, খুচরা দোকানগুলোতে তেল বিক্রির জন্য প্রশাসনের পক্ষ থেকে ডিপোতে কথা বলে তেল বিক্রির ব্যবস্থা করা হবে। ফলে তেলের এই সংকট আর থাকবে না।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!