কুলাউড়ার বরমচাল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ার বরমচাল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন জমা

  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ নভেম্বর রোববার মোট ৪ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবালের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

Manual2 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন আওয়ামী লীগ মনোনীত সিএম জয়নাল আবেদীন, বিএনপি মনোনীত আব্দুল মোক্তাদির মুক্তার, আওয়ামী লীগ বিদ্রোহী খোরশেদ আহমদ খান সুইট ও স্বতন্ত্র প্রার্থী খয়রুল আমীন চৌধুরী টিপু।

১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪৩৬ এরমধ্যে পূরুষ ৬ হাজার ৮৪১ এবং মহিলা ভোটার ৬ হাজার ৫৯৫।

Manual6 Ad Code

উল্লেখ, গত ১৮ আগস্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান করোনা আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!