আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাই প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ১৭ দিন থেকে নিখোঁজ কুলাউড়ার কলেজ শিক্ষার্থী অয়ন জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন  কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশু ধর্ষণ : অভিযোগে যুবক গ্রেপ্তার আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে কোরআনে হাফেজ যুবকের মৃত্যু ঈদের ছুটিতে মাধবকুণ্ড জলপ্রপাতে পর্যটকের ঢল বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি আমরা জুলাই সনদ বাস্তবায়নের অপেক্ষায়- ডা. শফিকুর রহমান এমপি

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual7 Ad Code

নওগাঁর আত্রাইয়ে শওকত আলী মোল্লা (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ৬টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই উপজেলার মহাদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শওকত আলী মোল্লা উপজেলার মহাদীঘি উত্তরপাড়া হাজীপাড়া গ্রামের ইয়ার বক্স মোল্লার ছেলে।

Manual1 Ad Code

ভুক্তভোগী জানান, সান্তাহার থেকে দোকানের মালামাল কিনতে তিনি ভোরে বাড়ি থেকে বের হয়ে ভাঙা ব্রিজ এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ২৫-৩০ বছর বয়সী দুই ছিনতাইকারী তার সামনে এসে ছুরি দেখিয়ে টাকা দাবি করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৩১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর করিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!