কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশু ধর্ষণ : অভিযোগে যুবক গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব বড়লেখায় বেবিজোনের শার্ট চুরি, সিসি ফুটেজে চোর শনাক্ত ও গ্রেফতার : চোরাইপণ্য উদ্ধার কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ ছাতকে অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন : বালু লুটপা‌টের ঘটনায় ৫‌টি মামলায় গ্রেপ্তার ২

কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশু ধর্ষণ : অভিযোগে যুবক গ্রেপ্তার

  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬

Manual1 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক সন্তান যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। রোববার শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।
তবে অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।’
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়। গত সোমবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!