বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ব্যবসায়ীকে পেট্রোল পাম্পসহ পুড়িয়ে মারার হুমকি আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের দায়ে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ার আমতৈল প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : প্রধান আসামি গ্রেপ্তার কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁ+স দিয়ে যুবকের আ_ত্ম_হ_ত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন

বড়লেখায় এমপির সাথে উদ্ধব ঠাকুর আখড়া কমিটির মতবিনিময়— মডেল আখড়ায় রূপান্তরের দাবি

  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়া পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার—১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual1 Ad Code

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আখড়া কমিটির নেতৃবৃন্দ অগ্রাধিকার ভিত্তিতে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর আধ্যাত্বিক উন্নয়নে উক্ত আখড়াকে মডেল আখড়ায় প্রতিষ্ঠিত করতে চার দফা প্রকল্প গ্রহণের দাবি পেশ করেন।

Manual5 Ad Code

আখড়া পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক মঞ্জু লাল দে’র সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্র’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, বিএনপি সরকার নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রম্নতি বাস্তবায়ন করবে। শপথ গ্রহণের পরই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কাজ শুরু করেছেন। প্রত্যেক ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সমানভাবে কাজ করবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, প্রবীণ বিএনপি নেতা ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত চন্দ্র পাল, ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্তু, আখড়ার সাধারণ সম্পাদক প্রতাপ কুমার দে প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!