শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ৩৩ সদস্যের রেফারী এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, বাড়ছে ভোক্তাদের দুর্ভোগ কুলাউড়ায় রূপালী ব্যাংক পিএলসি’র স্থানান্তর শাখার উদ্বোধন  বড়লেখা উপজেলা জিয়া সৈনিক দলের কমিটি অনুমোদন— সভাপতি নুরুল, সম্পাদক সেলিম কুলাউড়া বালিকা বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ শতাধিক গাছ কর্তন কমলগঞ্জে পাহাড়ি জনপথে ট্রি ট্রেইল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত : অংশ নিলেন ৪ শ রানার ছাতকে গরু চুরির অভিযোগে দু’ঘরে হামলা–ভাঙচুর : এলাকায় থমথমে পরিস্থিতি

শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপের দেশ ফ্রান্স পাঠানোর নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, প্রবাস থেকে আনা মূল্যবান সামগ্রীর টাকা পরিশোধ না করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক টেলিভিশন চ্যানেলের প্রতিনিধির বিরুদ্ধে।

শনিবার (২৮ মার্চ) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা কাতার প্রবাসী সমাজকর্মী সুব্রত চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানান, তিনি দীর্ঘদিন ধরে কাতারে প্রবাসজীবন কাটিয়ে দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি নিয়মিত অর্থ সহায়তা দিয়ে থাকেন।

Manual1 Ad Code

তিনি অভিযোগ করেন, শ্রীমঙ্গল এলাকার একুশে টেলিভিশনের প্রতিনিধি বিকুল চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের কথা বলে তার কাছ থেকে অনুদানের নামে বিপুল অর্থ গ্রহণ করেন। শুধু তাই নয়, প্রবাস থেকে তার জন্য আনা একটি স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও ডিএসএলআর ক্যামেরার (প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যমান) টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন।

Manual7 Ad Code

সুব্রত আরও জানান, ২০২২-২০২৩ সালের দিকে তার ভাই সুকান্ত চক্রবর্তীসহ কয়েকজনকে ফ্রান্সে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিকুল চক্রবর্তী জনপ্রতি প্রায় ৩ লাখ টাকা করে নেন। পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও অর্থ আদায় করা হয়। কিন্তু জমা দেওয়া কাগজপত্র ভুয়া হওয়ায় ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাস সকলের ভিসার আবেদন বাতিল করে।

এই ঘটনার পর টাকা ফেরতের জন্য যোগাযোগ করলে অভিযুক্ত ব্যক্তি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার উদ্যোগ নেন এবং অভিযুক্ত ব্যক্তি দেশে ফিরলে টাকা পরিশোধের আশ্বাস দেন।

কিন্তু পরবর্তীতে দেশে ফিরে একাধিকবার যোগাযোগ করেও টাকা না পাওয়ায় হতাশা প্রকাশ করেন সুব্রত।

তিনি আরও অভিযোগ করেন, গত ৬ মার্চ সবুজবাগ এলাকায় দোল উৎসব চলাকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে অভিযুক্ত ব্যক্তির নির্দেশে তার কাকাতো ভাইয়ের নেতৃত্বে ৭-৮ জন যুবক তার বাড়িতে হামলা চালায় এবং পরিবারকে হুমকি প্রদান করে। এতে তার বৃদ্ধ মা, স্ত্রীসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!