কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

  • শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

Manual6 Ad Code
 
এইবেলা, কুলাউড়া  ::
 
সিলেট- আখাউড়া সেকশনের কুলাউড়া জংশন স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ২৭ মার্চ পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে। 
 
রেলওয়ে সুত্র জানায়, চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া জংশন স্টেশনের প্রবেশের আগ মুহুর্তে দুটি সিগন্যালের মধ্যবর্তী আলালপুর  নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ সুধীরের মৃত্যু হয়। পারিবারিক সুত্রে জানা যায়, সুধীর বিশ্বাস উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হন। তবে তিনি কিভাবে এই দুর্ঘটনার শিকার হন তা নিশ্চিত করা যায়নি। 
 
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ট্রেনে কাটা পড়ার  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে  ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 
 
তিনি আরও জানান, ব্রাহ্মণবাজার থেকে জুড়ী উপজেলায় যেতে হয় সড়ক পথে। কিন্তু যে জায়গায় তিনি মারা গেছেন, তাতে মনে হয় কোন কারণে তিনি সেখানে গিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে পারেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!