কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট শ্রীমঙ্গলে দুপ্রকের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অটোরিক্সাচালকের মৃত্যু বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের  দাবীতে মানববন্ধন  ফলো আপ : ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু : শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু 

কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু 

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code
 
 
এইবেলা, কুলাউড়া :: 
 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে ক্ষেতের জমির পানিতে খেলতে গিয়ে ০১ এপ্রিল বুধবার ডুবে একই পরিবারের  শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে।
 
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, পহেলা এপ্রিল বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানী ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি থামার পর দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ (১২) , আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামেন। এসময় খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমির গভীর পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে  রবিরবাজারে  স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করা হয়।
 
 কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!