খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিশালাকার অজগর অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের উদ্ধারকারী দল যৌথভাবে সাপটিকে বনের গহিন অরণ্যে ছেড়ে দেয়। উদ্ধার হওয়া সাপটি ১৪ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৪০ কেজি।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ কার্যালয় সংলগ্ন এলাকার একজনের বাড়িতে সাপটি ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দা মিজান মিয়া জানান, সাপটি তার বাড়িতে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করছিল। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারীরা এসে সাপটিকে ধরে লাউয়াছড়া বনে নিয়ে যায়।

Manual2 Ad Code

খাবারের সন্ধানে বিশালাকৃতির একটি অজগর সাপ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। এ নিয়ে উপস্থিত এলাকাবাসীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যের। পরে বন্যপ্রাণী উদ্ধারকারীরা এসে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বন্যপ্রাণী উদ্ধারকারী ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা। তিনি বলেন, গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতেই সাপটিকে বন বিভাগের সহযোগিতায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করি।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের মাঠ সহকারী চঞ্চল গোয়ালা আরও জানান, সাপটি বেশ বড় ও সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগকে অবহিতকরণ এবং বন বিভাগের উপস্থিতিতে গভীর রাতেই বিপন্ন প্রজাতির এই অজগর সাপটিকে উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সাপটি সুস্থ থাকায় প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।##।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!