জুড়ীতে বজ্রপাতে দুই যৌথ পরিবারের বসতঘর পুড়ে ছাই— বিএনপির আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে বজ্রপাতে দুই যৌথ পরিবারের বসতঘর পুড়ে ছাই— বিএনপির আর্থিক সহায়তা

  • সোমবার, ৩০ মার্চ, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে সোমবার ভোর রাতের বজ্রপাতে দুই যৌথ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে, কেউ হতাহত হননি।

এদিকে বজ্রপাতে দুই পরিবারের যৌথ বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর শুনে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের নির্দেশে উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ দলীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ও পরিধানের পোষাক প্রদান করেন।

জানা গেছে, রোববার মধ্যরাত থেকে হালকা বৃষ্টি ও ধমকা বাতাসের সাথে প্রচন্ড শব্দে ব্রজপাত হতে থাকে। সোমবার ভোর রাতের দিকে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত সকই মিয়ার ছেলে আহমদ আলী, মনির আলী ও প্রবাসী আব্দুল হাকিম—এই তিন ভাইয়ের যৌথ টিনসেডের পাঁচ কক্ষবিশিষ্ট ঘরে বজ্রপাত পড়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। এতে দুই পরিবারের ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ পরিবারের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় পরিবারের লোকজন ছাড়াও ১৭ জন অতিথি সেখানে অবস্থান করলেও অলৌকিভাবে তারা সবাই অক্ষত থাকেন।

Manual4 Ad Code

ভুক্তভোগী মনির আলী জানান, গভীর রাতে বজ্রপাতের বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তারা ঘরের ভেতর আগুন দেখতে পান। তাৎক্ষণিক চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে।

Manual1 Ad Code

ইউএনও (ভারপ্রাপ্ত) সাবরিনা জানান, বজ্রপাতের আগুনে বসতঘর পুড়ে যাওয়া ২ যৌথ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যের পক্ষ থেকে সরকারি বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Manual4 Ad Code

জুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে তিন যৌথ পরিবারের মধ্যে দুইটি পরিবারের বসতঘর পুড়ে সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাথমিকভাবে দুই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!