কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের  দাবীতে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি আন্তর্জাতিক রুট চালুর প্রস্তাব খাবারের সন্ধানে ৪০ কেজি ওজনের ১৪ ফুট লম্বা অজগর সাপ লোকালয়ে; লাউয়াছড়া বনে অবমুক্ত নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু কুলাউড়ায় অভিন্ন কায়দায় ছিনতাই : টার্গেট স্কুল শিক্ষিকা ৮লক্ষাধিক টাকার স্বর্নালংকার লুট শ্রীমঙ্গলে দুপ্রকের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অটোরিক্সাচালকের মৃত্যু বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতুর দাবিতে মানববন্ধন কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের  দাবীতে মানববন্ধন  ফলো আপ : ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যু : শমশেরনগর ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ কুলাউড়ায় পানিতে খেলতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু 

কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের  দাবীতে মানববন্ধন 

  • বুধবার, ১ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নিয়োগ ও ২৫ শর্য্যা হাসপাতালে রূপান্তরের দাবীতে উপস্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে ০১ এপ্রিল বুধবার বাংলাদেশ জাসদ পৃথিমপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে এবং জাসদ নেতা আলী আশরাফ খান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, জাসদ নেতা সৈয়দ আব্দুল মুনিম রুহেল, সমাজসেবক রুকন আহমদ, সিপিবি নেতা ফয়জুল হক, নারীনেত্রী মনি বেগম, বিউটি আক্তার প্রমুখ।
সংহতি প্রকাশ করেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক মেম্বার মুহিব হোসেন, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সহ সভাপতি সোহাগ মিয়া, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, সদস্য আব্দুল লতিফ কালা, পৃথিমপাশা ইউনিয়ন বাংলাদেশ জাসদের সভাপতি কামরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও নারী প্রতিনিধিবৃন্দ।
বক্তারা অবিলম্বে রবিরবাজার উপস্বাস্থ্য কেন্দ্রের শূন্যপদ সমূহে লোক নিয়োগ এবং বর্তমান দায়িত্বরত অফিসারকে দায়িত্বে অবহেলার কারণে অপসারণ, বিভিন্ন প্যাথলজিক্যাল সুবিধা সমূহ চালু, হাসপাতালের জায়গা চিহ্নিত করে সীমানা দেয়াল নির্মাণ, হাসপাতালের আশেপাশের ময়লা পরিস্কার করার দাবী জানান। এছাড়াও রবিরবাজার এলাকার গুরুত্ব বিবেচনা করে আশেপাশের ৬টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই উপস্বাস্থ্য কেন্দ্রকে ২৫ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রুপান্তরের জোর দাবী জানানো হয়। বক্তারা এই দাবীতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেন।
এব্যাপারে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাকির হোসেন জানান, গত সোমবার (৩০ মার্চ) মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন এবং পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) একজন সহকারী সার্জন,একজন স্যাকমো, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন অফিস সহায়ক মোট ৪ জনকে পদায়ন করেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!