সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর নবগঠিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় শহরের স্টেশন রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এরশাদ মিয়া।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ তালুকদার (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা), সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান (অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা), সুচিত্রা ধর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, দ্বারিকাপাল মহিলা কলেজ), মোঃ কাওসার ইকবাল (সাংবাদিক ও সমাজকর্মী), সৈয়দ ছায়েদ আহমদ (সাংবাদিক ও সমাজকর্মী), হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী (খতিব ও ইমাম, শ্রীমঙ্গল জামে মসজিদ), অয়ন চৌধুরী (প্রধান শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়) এবং উম্মে নাফিজা মাইমুনাহ (শিক্ষার্থী, অনার্স ২য় বর্ষ)।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের নির্দেশিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ এরশাদ মিয়া নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান এবং দুদকের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি অতীতে যারা এ কমিটির কার্যক্রমে অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সদস্যরা।#