কমলগঞ্জে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ :: শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ :: শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিক রিয়া বেগম (২২) বাগান ব্যপস্থাপকের কাছ থেকে চিকিৎসা সহায়তা না পাওয়ায় বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে চা বাগান শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দেওড়াছড়া চা বাগানের শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন।

Manual6 Ad Code

চা শ্রমিকেরা জানান, দেওড়াছড়া চা বাগানের নারী চা শ্রমিক রিয়া বেগম অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের কাছ থেকে বাগান ব্যপস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। তবে বাগান থেকে চিকিৎসা সহায়তা করা হয় নাই। দীর্ঘ চিকিৎসার পর গত বুধবার (১ এপ্রিল) মধ্য রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া বেগমের মৃত্যু হয়। এই ঘটনার পর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন রিয়া বেগম এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দেওড়াছড়া চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন। নিহত রিয়া বেগম দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী।

Manual2 Ad Code

চা শ্রমিকের কর্মবিরতি ও বিক্ষোভে উপস্থিত ছিলেন দেওড়াছড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষি নারায়ন, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবু লাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, সঞ্জয় কানু, শুকুর মিয়াসহ শ্রমিকেরা।

কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।

আন্দোলনকারী চা শ্রমিকেরা বলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় রিয়া বেগম গত বুধবার রাতে মারা গেছেন। বাগান ব্যবস্থাপকের কাছ সহায়তা চাওয়া হলে সহায়তা মেলেনি। এজন্য বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করে বাগানের শ্রমিকেরা।

এ বিষয়ে রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় বসেছি। আলোচনা পরে বোঝা যাবে শ্রমিকেরা কাজে ফিরবেন না আন্দোলন করবেন।

Manual3 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত জহিরুল হক (০১৭৭৭-৩১৮৩৪৩) এর ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!