জয়চন্ডীতে ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মো: আলাল! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দু’পা বিচ্ছিন্ন দুর্নীতিমুক্ত ওসমানীনগর গড়তে চেয়ারম্যান প্রার্থী হলেন আব্দুর রহিম জয়চন্ডীতে ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মো: আলাল! এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ কুড়িগ্রামে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা : জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভ নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক নবীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কুটিশ্বর দাশের আজ ৩১ তম মৃত্যু বার্ষিকী

জয়চন্ডীতে ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মো: আলাল!

  • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন মো: আলাল আহমেদ। দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ আলোচনায় উঠে এসেছেন তিনি।

Manual4 Ad Code

জানা যায়, মো: আলাল ৯নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। সুখে-দুঃখে, বিপদে-আপদে, বন্যা-খরায় ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়েছেন। যার ফলে এলাকার সাধারণ লোকজনও আগামীতে তাকে একজন প্রতিনিধি হিসেবে চাচ্ছেন। মানুষের এই চাওয়াকে প্রাধান্য দিয়ে তিনিও একজন সেবক হিসেবে জনগণের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে স্থানীয়দের কাছে সৎ, পরিশ্রমী ও ধর্মপরায়ণ একজন যুবক হিসেবে সুপরিচিত লাভ করেছেন তিনি।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে মোঃ আলাল আহমেদ বলেন, এলাকার গন্যমান্য ও প্রবীণ মুরব্বি এবং সাধারণ লোকজন তাকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বান করেছেন। মানুষের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে তিনিও সম্মত হয়েছেন। মানুষের সমর্থন এবং মহান রবের হুকুমে তিনি নির্বাচিত হতে পারলে, সরকারের বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা সুষম বণ্টনের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও সবাইকে সাথে নিয়ে অবহেলিত ও পিছিয়ে থাকা এই ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করবেন তিনি।  জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে প্রতিনিধি নয়, একজন দায়িত্বশীল সেবক হিসেবে নিজেকে বিলিয়ে দিতে চান।

এদিকে তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে আলাল আহমেদ নির্বাচিত হলে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা অনেকেরই।

Manual7 Ad Code

এইবেলা বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!