কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
প্রতীকি ছবি

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক অভিযানে একই ইউনিয়নের চিতলিয়া এলাকা থেকে ১৬শ’ লিটার ডিজেল জব্দ করা হয়। গত ৩ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালত এসব অভিযান করে।

Manual8 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি বালুভর্তি ট্রাক আটক করা হয়। এসময়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তাহমিদুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই রাতে আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরন এন্টারপ্রাইজ থেকে আট ড্রাম ভর্তি ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময়ে দোকানের মালিক ও কর্মচারীরা পালিয়ে যান।

Manual6 Ad Code

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান দু’টি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারনে ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এধরনের সংবাদ পাওয়া গেলে অভিযান অব্যাহত থাকবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!