নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code
নবীগঞ্জ প্রতিনিধি ::
“গ্রন্থাগার কেবল বইয়ের ভাণ্ডার নয়, এটি মানুষের চিন্তার বিকাশ কেন্দ্র। কিন্তু একটি সক্রিয় পাঠক ফোরাম ছাড়া গ্রন্থাগার প্রাণবন্ত হয়ে ওঠে না। পাঠক ফোরামের উদ্দেশ্য হলো- বইয়ের সাথে পাঠকের সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বইয়ের পাঠচক্র আয়োজন, এবং পাঠাভ্যাস তৈরি করা। আমরা আশা করছি, নবগঠিত কমিটির মাধ্যমে আমাদের গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় তরুণ ও পাঠকেরা বই পড়ার প্রতি আরও উৎসাহিত হবে।” গ্রন্থাগারের পাঠক ফোরামের নতুন কমিটি গঠন ও সাহিত্য আসর উপলক্ষে আয়োজিত সভায় বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন।
(শুক্রবার ৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-উক্ত  সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বিকাশ দত্ত রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, সজীব দাশ, জয় দাশ, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, শ্রাবন্তি দাশ মনসা, দিয়া রাণী দাশ,  সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, সাধারণ সম্পাদক দ্বীপ দাশ, গ্রন্থাগার কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত, রকি দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, সৃজন দাশ, অপূর্ব দাশ, সৌরনীল দাশ, তৃষান দাশ, তুর্জ দাশ প্রমুখ।
 
সর্বসম্মতি ক্রমে রামু দাশ পাপনকে সভাপতি, জয় দাশ কে সাধারণ সম্পাদক ও তীর্থ দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews