কুড়িগ্রামে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা : জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গণনার কারচুপিতে পরাজিত- বড়লেখায় নির্বাচনের প্রায় ৫ বছর পর ইউপি সদস্য রশিদ আহমদের শপথ জিপিএ-৫ পাওয়া অহনার স্বপ্ন আইটিতে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশের সেবা করা কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার ছাতকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শালিশে নিষ্পত্তি : প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিযুক্তরা শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে লাশ হস্তান্তর : পনেরশ টাকার লোভে পড়ে ভারতীয় পন্য আনতে গিয়েছিলো তারা মিয়া- বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম মাস্টার্স ডিগ্রি অর্জণ আদিবাসীরা দেশের নাগরিক হলেও রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত

কুড়িগ্রামে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা : জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভ

  • শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি ::
দুর্নীতির একাধিক অভিযোগে আলোচিত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক শরীফ হাসানকে কুড়িগ্রামে পদায়ন করা হয়েছে। গত ২৯ মার্চ তিনি কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) হিসেবে যোগ দেন। তবে তার যোগদানকে ঘিরে জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ শাখায় কর্মরত অবস্থায় শরীফ হাসানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, স্বজনপ্রীতির মাধ্যমে উচ্চপরিমাণ ঋণ বিতরণ, সিসি ঋণের বিপরীতে উৎকোচ গ্রহণ এবং প্রভাব খাটিয়ে জমি দখলের মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তদন্ত সাপেক্ষে তাকে প্রথমে ওএসডি করা হয়। পরে গত ১৬ মার্চ তাকে কুড়িগ্রাম ডিজিএম কার্যালয়ে বদলি করা হয়।
কুড়িগ্রামে তার যোগদানের পরপরই গণমাধ্যমে প্রকাশিত পুরোনো প্রতিবেদন ঘিরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেকেই তাকে জেলা সদর থেকে অপসারণের দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশীদ আলী বলেন, “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন কর্মকর্তার কুড়িগ্রামে পদায়ন অনাকাঙ্ক্ষিত। এতে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আমরা তার দ্রুত অপসারণ চাই।”
জেলার কয়েকজন সমাজকর্মী ও ব্যাংক গ্রাহক জানান, কুড়িগ্রাম একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে কোনো দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার উপস্থিতি তারা মেনে নিতে পারছেন না। দ্রুত তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে শরীফ হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।
কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম মো. মামুনুর রশিদ হেলালী বলেন, “শরীফ হাসান নামে একজন কর্মকর্তা সম্প্রতি যোগদান করেছেন। তার বিষয়ে পূর্ণাঙ্গ নথি এখনো আমাদের কাছে আসেনি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরবর্তীতে মন্তব্য করা সম্ভব হবে।”
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন এবং বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!