আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দু’পা বিচ্ছিন্ন দুর্নীতিমুক্ত ওসমানীনগর গড়তে চেয়ারম্যান প্রার্থী হলেন আব্দুর রহিম জয়চন্ডীতে ৯নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চান মো: আলাল! এমপির উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের ২ বছর বন্ধ থাকা প্যাথলজি বিভাগ ফের চালু কমলগঞ্জে বালুভর্তি ট্রাক আটক ও জরিমান ১৬শ’ লিটার ডিজেল জব্দ কুড়িগ্রামে দুর্নীতির অভিযোগে বিতর্কিত ব্যাংক কর্মকর্তা : জেলা জুড়ে সমালোচনা ও ক্ষোভ নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠিত : রামু সভাপতি, জয় সাধারণ সম্পাদক নবীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কুটিশ্বর দাশের আজ ৩১ তম মৃত্যু বার্ষিকী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
  “ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
​দিবসটি উপলক্ষে সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান-এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতার মাধ্যম নয়, এটি একটি সুশৃঙ্খল জাতি গঠনের মূল ভিত্তি। যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমরা চাই আত্রাইয়ের প্রতিটি গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসুক এবং জাতীয় পর্যায়ে উপজেলার নাম উজ্জ্বল করুক। সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, যা আমাদের মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!