কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কমলগঞ্জে দুবৃর্ত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ নষ্ট

  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এক পৈশাচিক নাশকতার ঘটনা ঘটেছে। বাগানের পরিত্যক্ত জমিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে গড়ে তোলা কৃষক সাদেক মিয়ার টমেটো ক্ষেতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পরে আগুন লাগিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে।

Manual4 Ad Code

সরজমিন খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, কৃষক সাদেক হোসেন, চেরাগ মিয়া ও কাজল মিয়া দীর্ঘ পরিশ্রম ও ধার-দেনা করে পাত্রখোলা চা বাগানের পরিত্যক্ত জমিতে টমেটোসহ বিভিন্ন মৌসুমী সবজির চাষ করে অর্থনৈতিক সাফল্যের স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুরো ক্ষেতটি জ্বালিয়ে দেয়। বুধবার সকালে নিজের সাজানো ক্ষেত পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন নিঃস্ব হওয়া কৃষকরা। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কৃষক সাদেক জানান, টমেটো গাছ লাগানোর জন্য ৭০ হাজার বাঁশের খুঁটি, ২০ টি কীটনাশক স্প্রে মেশিন, ৬০ বান্ডিল মালচিং পেপারসহ ৫ লক্ষাধিক টাকার কৃষি উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। তারা এখন ঋণের বোঝা ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন।

কৃষক আব্দুল মতিন, জুবেল মিয়া, জাহাঙ্গীর হোসেন, মিনার মিয়া, সবুজ মিয়া প্রমুখ জানান, তারা শতাধিক কৃষক কয়েক বছর ধরে পাত্রখোলা চা বাগানের পরিত্যক্ত জমিতে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি চা বাগান ম্যানেজার তাদেরকে এ জমিতে চাষাবাদ করতে বাধা প্রদান করেন। কৃষকরা কিছু সময় চেয়েছেন। কিন্তু এরমধ্যেই এরকম পৈশাচিক কর্মকা-ে তারা হতবিহ্বল।

কৃষক সাদেক হোসেন, আব্দুল মতিনসহ নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক অভিযোগ করেন, আগুন দিয়ে কৃষকদের সর্বস্বান্ত করার হীন প্রচেষ্টায় বাগান ম্যানেজার জড়িত। কেউ কেউ মনে করছেন ম্যানেজার নির্দেশে গত মঙ্গলবার রাতের আধাঁরে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তবে পাত্রখোলা চা বাগান ম্যানেজার ইউসুফ আলী চা বাগানের বাইরের কৃষকদেরকে আর চাষাবাদ না করতে বলেছেন জানিয়ে কৃষি উপকরণ পোড়ানোর ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।

Manual1 Ad Code

এ ঘটনার নিন্দা জানিয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনাসহ সহায়তার আশ্বাস দেন। এলাকাবাসী এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!