কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কমলগঞ্জে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে একটি মোদি দোকানে সাদার গুড়া না পাওয়ায় দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৮ ঘটিকায় মবশ্বির আলীর দোকানে এঘটনা ঘটে। এঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

ব্যবসায়ী মবশ্বির আলী জানান, গত বুধবার বিকালে গ্রামের জনি আহমদ ও রাজু আহমদ দোকানে এসে আমার ছেলে আবিদ হাসানের কাছে সাদার গুড়া চান। এসময় দোকানে থাকা আবিদ হাসান সাদার গুড়া শেষ হয়ে গেছে বলে জানালে জনি ও রাজু ক্ষুব্ধ হয়ে উঠেন। এরপর দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। বিষয়টি শুনে বুধবার সন্ধ্যার পর আমি তাদেরকে নিয়ে আমার ছেলের সাথে ঘটা বিষয়টি মীমাংসা করে দিই। এরপর রাতে জনি ও রাজুসহ পাঁচ, সাত জনের একটি সংঘবদ্ধ দল আমার ছেলে আবিদ হাসান দোকানে থাকাবস্থায় হামলা চালায়। আমার ছেলের গাঁয়ে লাঠি দিয়ে আঘাত করে এবং দোকানের মালামাল ও রক্ষিত নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনার খবর পেয়ে আমরা ত্রিফল নাইনে ফোন দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযোগ বিষয়ে জনি আহমদের মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ও তিনি ফোন রিসিভ করেননি।

Manual5 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ জানান, ত্রিফল নাইনের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!