কুলাউড়ায় লবন ছড়া বাঁশমহাল ৪ একর জায়গার বাঁশ কাটার অভিযোগ : আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুলাউড়ায় লবন ছড়া বাঁশমহাল ৪ একর জায়গার বাঁশ কাটার অভিযোগ : আটক ১

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে লবনছড়া বাঁশ মহালের ৪ একর জায়গার বাঁশ কাটার অভিযোগ পাওয়া গেছে। ১৬ নভেম্বর সোমবার বাঁশ কাটার সময় স্টেপ (২৫) নামক এক খাসিয়া যুবককে হাতেনাতে আটক করেছে বনবিভাগ। এঘটনায় আদালতে মামলা ( নং সিআর ৭৭/২০ তাং ১৬/১১/২০) হয়েছে।

Manual4 Ad Code

বনবিভাগ সুত্রে জানা যায়, নলডরী বিটের আওতাধীন লবনছড়া বাঁশমহালে সোমবার ভোরে ২৫-৩০ জন খাসিয়া মিলে বাঁশ কাটার খবর পেয়ে বনবিভাগ অভিযান চালায়। টের পেয়ে খাসিয়ারা পালিয়ে যেতে সক্ষম হলেও নুন ছড়া পানপুঞ্জির করডর খাসিয়ার ছেলে স্টেপ খাসিয়াকে আটক করতে সক্ষম হয় বনবিভাগ। খাসিয়ার ৪ একর বাঁশমহালে বাঁশ কেটে সাবাড় করে বলে বনবিভাগ জানায়।

Manual4 Ad Code

নলডরি বিটের বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার জানান, সকালে খবর পেয়ে লবনছড়া বাঁশ মহালে অভিযান পরিচালনা করি। এসময় খাসিয়ারা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হন। আদালতে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews