কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড : ১৭ টি খুঁটি  অর্ধশতাধিত বাড়িঘর আংশিক বিধ্বস্ত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড : ১৭ টি খুঁটি  অর্ধশতাধিত বাড়িঘর আংশিক বিধ্বস্ত 

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
0-4064x3074-0-0#

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলান উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে। গত রোববার সন্ধ্যার পর টানা ১৫ ঘন্টা বিদ্যুতহীন ছিল কমলগঞ্জ। ঝড়ে গাছ উপড়ে পড়ে পল্লী বিদ্যুত কমলগঞ্জ জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্নসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় ১৫০টি স্থানে বিদ্যুত লাইন ছিড়ে গেছে এবং ১৭ টি খুঁটি ভেঙ্গে পড়েছে। ঝড়ে পৌরসভা, আলীনগর, শমসেরনগর,মুন্সীবাজার, পতনঊষার, আদমপুরসহ বিভিন্ন এলাকায় আংশিক বিধ্বস হয়েছে শতাধিক ঘর।গত রোববার সন্ধ্যায় কাল বৈশাখীঝড় বয়ে যায়। শেষ খবর পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়নি। চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।

Manual8 Ad Code

জানা যায়, গত রোববার সন্ধ্যার শক্তিশালী কালবৈশাখী ঝড়ে কমলগঞ্জের পৌরসভা, শমসেরনগর, মুন্সীবাজার, আলীনগর, পতনউষারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তান্ডব চলে। ঝড়ে পৌরসভার কলেজ রোডের কমলগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে বিশাল আকৃতির একটি চামগাছ উপড়ে পড়লে ১১ কেভি বিদ্যুত সঞ্চালন লাইনে গাছ পড়লে তার ছিড়ে যায়। একই সাথে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গাছটি অফিসের সামনে থাকা ৩টি মোটরসাইকেল এবং অফিসের কাজে ব্যবহৃত গুরুত্ব¡পূর্ণ মালামালের ওপর পড়লে সেগুলো দুমড়ে মুচড়ে যায়। সোমবার দুপুর ২টায় গাছটি কেটে অপসারণ করা হয়। তবে বিদ্যুত লাইন চালু করা সম্ভব হয়নি। ফলে শমসেরনগর, পতনউষার, মুন্সীবাজার ও আলীনগরসহ আশপাশের বিশাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। আদমপুর, ইসলামপুর, আলীনগরসহ বিভিন্ন গ্রামে শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। কমলগঞ্জের বিভিন্ন গ্রামে ১৭ টি বৈদ্যুতিক খঁটি ভেঙ্গে পড়েছে এবং প্রায় ১৫০টি স্থানে তার ছিড়ে পড়েছে এবং ৬০টি মিটার নষ্ট হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক জানান, বিদ্যুত না থাকায় চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিক খোজ নিয়ে এ পর্যন্ত আংশিক ৫৫টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সংখ্যা আরো বাড়তে পারে।

Manual6 Ad Code

মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, কমলগঞ্জের গ্রামে বিভিন্ন এলাকায় গাছ পড়ে তার ও খুঁটি উপড়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। তবে লাইনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুরোপুরি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বেশ সময় লাগতে পারে। টানা বৃষ্টি ও বিদ্যুতৎহীনতায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার গ্রাহক।

পল্লী বিদ্যুত সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার ঘোষ জানান, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আমার অভিযোগ কেন্দ্রে বিশালগাছ সহ বিভিন্ন এলাকায় ১৭টি খুঁটি ভেঙ্গে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত মেরামত করে বিদ্যুত লাইন চালু করার।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!