কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে নারী পুলিশসহ ২জন আহত : গাড়ি ভাঙচুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে নারী পুলিশসহ ২জন আহত : গাড়ি ভাঙচুর

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual8 Ad Code

মৌলভীবাজার কমলগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অভিযানে দখলকারীদের হামলায় নারী পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছেন। ইট পাটকেলের ঢিলে উপজেলা ভূমি সহকারী কমিশনারের গাড়ি ভাঙচুর হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে উদ্বোধনের জন্য রাখা ভিত্তি প্রস্তরের ফলক। এ ঘটনায় সরকারি কাজে বাঁধার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি (নতুনবাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই নারী পুলিশ সদস্যের নাম সেলিনা হোসেন। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আশ্রায়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণ করার লক্ষ্যে সোমবার দুপুরে রাজকান্দি এলাকায় উপজেলা প্রশাসন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেমাবার সকালে উপজেলা প্রশাসনে খবর আসে প্রকল্পের সাইনবোর্ড ভাঙচুর করে এলাকার সুন্দর আলী ও সিতারা বেগম নামের দুজন। তারা ওই জমি দখলে নেন। এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এলাকায় পৌঁছে তাদের তোলা ঘর উচ্ছেদ করেন। এ সময় সিতারা বেগম আহত এবং তার মৃত্যুর গুজব ছড়ালে স্থানীয় কতিপয় লোক উত্তেজিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়িতে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে গাড়ির গ্লাস ভাংচুর করে।

এতে সেলিনা হোসেন নামে কমলগঞ্জ থানার এক নারী পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের জমি উদ্ধার করে সীমানা নির্ধারণ করা হয় এবং সোমবার দুপুরে রাজকান্দি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রায়ন-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: উপাধ্যক্ষ আব্দুস শহীদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয়দের উপস্থিতিতে একই জায়গায় গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, সরকারি কাজে বাঁধা, নারী পুলিশ সদস্য আহত, এসি ল্যান্ডের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!