ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা

  • রবিবার, ৩ মে, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া এলসি কাগজে পাচারকালে প্রায় দেড়কোটি টাকা মূল্যের ১৯২ বস্তা ভারতীয় অবৈধ জিরার চালানসহ একটি কাভার্ড ট্রাক জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর থেকে অবৈধ জিরার চালানটি বড়লেখা হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

Manual2 Ad Code

শনিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সীমান্ত মেইন পিলার ১৩৯১ হতে সড়ে ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরের জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের গুলিস্থান (আরেঙ্গাবাদ) পয়েন্ট থেকে থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিজিবি কাভার্ড ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যের এই চালানটি জব্দ করে। এসময় আবুল হোসেন নামে এক চোরাকারাবরিকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে।

Manual4 Ad Code

এদিকে চোরাইপণ্য উদ্ধারের অভিযানকালে চোরাকারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে বিজিবি সদস্য নায়েক পলাশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় চোরাই পণ্য জব্দ ও বিজিবির ওপর হামলায় ঘটনায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের নায়েক সুবদোর মো. নজরুল ইসলাম বড়লেখা থানায় মামলা করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গুলিস্তান পয়েন্ট নামক স্থানে মেইনসড়কে চেকপোষ্ট বসায়। এসময় একটি কাভার্ড ট্রাককে বিজিবি সিগনাল দিয়ে থামিয়ে কাগজপত্র যাচাই ও ভেতরের পণ্য সম্পর্কে জানতে চায়। তখন ট্রাকে থাকা চোরাকারবারিরা ট্রাকের ভেতর এলসি করা জিরা রয়েছে বলে জানায়। বিজিবি সদস্য কাগজপত্র যাচাই করে দেখতে পায় প্রদর্শিত এলসির মালামাল ২৬ এপ্রিল শেওলা স্থলবন্দর থেকে খালাস করা হয়েছে। ভুয়া কাগজে ভারতীয় জিরা পাচারের অপচেষ্টা নিশ্চিত হয়ে তা জব্দ করার কার্যক্রম শুরু করতেই চোরাকারবারিবা বিজিবির ওপর হামলা চালায়। এতে বিজিবি সদস্য নায়েক পলাশ গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় হামলাকারি চোরাকারবারি আবুল হোসেনকে আটক ও ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৫-৭৪১৮) ১৯২ (৫ হাজার ৭৬০ কেজি) বস্তা ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

৫২-বিজিবি (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকসহ ভারতীয় অবৈধ জিরার চালান জব্দ করেছে বিবিজি। এসময় একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এঘটনায় রোববার দুপুরে বিজিবির নায়েক সুবদোর মো. নজরুল ইসলাম বাদি হয়ে বড়লেখা থানায় মামলা হয়েছে।

Manual5 Ad Code

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, ট্রাকসহ ভারতীয় জিরার চালান আটকের ঘটনায় গ্রেফতার ব্যক্তিসহ তিনজনের বিরুদ্ধে বিজিবি থানায় মামলা করেছে। গ্রেফতার আসামিকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!