কমলগঞ্জে নানা  আয়োজনে ভূমিমেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

কমলগঞ্জে নানা  আয়োজনে ভূমিমেলার উদ্বোধন

  • মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
স্মার্ট ভূমি সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় রহিমপুর ইউনিয়নের বারিক খান নামের এক বৃদ্ধা ৫০ হাজার পাঁচ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করতে এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য বসানো হয়েছে একাধিক স্টল। মেলা থেকে সরাসরি অনলাইন প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে ধারণা ও তাৎক্ষণিক আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের নিবন্ধন ও পরিশোধের সুবিধা পাওয়া যাচ্ছে । রেকর্ড রুমের মাধ্যমে খতিয়ানের জন্য আবেদন ও জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে বিশেষজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ প্রদান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আবুল হোসেন,নউপজেলা সাবরেজিস্টার ফয়সাল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন ও পৌর বিএনপির আহবায়ক শোয়েব আহমদ প্রমূখ।
উপজেলা সহকারী (ভূমি) রিয়াজ মাহমুদ সাধারণ মানুষকে কোনো প্রকার ভীতি ছাড়াই সরাসরি ভূমি অফিসে এসে অথবা অনলাইন পোর্টালের মাধ্যমে সেবা নেওয়ার আহ্বান জানান, মেলাটি ১৯ থেকে ২১ মে পর্যন্ত এই তিনদিনব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানা যায়।
ভূমিমেলা অনুষ্টানে রহিমপুর ইউনিয়নের বারিক খান নামের এক বৃদ্ধা পঞ্চাশ হাজার পাঁচ টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন।
সেইসাথে থানাই মিয়া ও আছিয়া বিবি দম্পতির কুবিয়ত এবং দলিল সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদন করে নামজারী সম্পাদনের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!