কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস পালিত

  • বুধবার, ২০ মে, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:::

ঐতিহ্যবাহী মুল্লুক চলো আন্দোলনের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে চা শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯২১ সালের ২০ মে এক রক্তাক্ত পরিণতিতে চা শ্রমিকদের মুল্লুকে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায়। এ দিনটিকে এখনও চা শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে।

Manual8 Ad Code

এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে মিরতিংগা চা বাগানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মনু দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, সিরাজুল ইসলাম, মানিক প্রসাদ পাল প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা সভার পর চা শ্রমিক ও অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি চা বাগানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বক্তারা চা শ্রমিকদের ইতিহাস ও ২০ মে এর তাৎপর্য্য তুলে ধরেন।

Manual7 Ad Code

এসময় মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে চা শ্রমিক দিবসটি পালনের স্বীকৃতি চেয়ে আজও এই স্বাধীন দেশে উপেক্ষিত হয়ে আছি।

চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, চা বাগানের শ্রমিকদের ভাগ্যে আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমনকি মৌলিক অধিকারও ভোগ করার সুযোগ পাচ্ছেন না চা জনগোষ্ঠীর সদস্যরা।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!