বড়লেখার আকিলা ফারহার স্কাউটসের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ লাভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

বড়লেখার আকিলা ফারহার স্কাউটসের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ লাভ

  • বুধবার, ২০ মে, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী কাব স্কাউট আকিলা ফারহা বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ১৭ মে পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে ‘শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য সারাদেশের ১৯৩৭ জন কাব স্কাউটকে চুড়ান্তভাবে মনোনীত করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

Manual3 Ad Code

‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জনকারি মেধাবী শিক্ষার্থী কাব স্কাউট আকিলা ফারহা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ দীদার হোসেন ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপিক হাছিনা আক্তারের কনিষ্ট সন্তান।

Manual4 Ad Code

উল্লেখ্য, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি। আকিলা ফারহাকে অ্যাওয়ার্ডটি অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠিন নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সাফল্যের সাথে পার হতে হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়ন শেষে জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ কঠোর মূল্যায়নের পর তাকে এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত করা হয়।

স্কাউটিংয়ের মূলমন্ত্র বুকে ধারণ করে একজন আদর্শ নাগরিক হিসেবে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় বাস্তবায়নে আকিলা ফারহা সকলের দোয়া প্রার্থী।

প্রসঙ্গত, বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় নির্বাচিতদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন গত ২ মে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!