কুলাউড়ায় গরু চোর চক্রের প্রধান সখত গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় গরু চোর চক্রের প্রধান সখত গ্রেফতার

  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

কুলাউড়া উপজেলার গরু চুরির মামলায় পলাতক আসামী সখত ওরফে আখাই সখতকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর বুধবার ভোরে কুলাউড়া থানার এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে সখতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গরু চোর সখত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর গ্রামের বাসিন্দা মৃত ছমেদ মিয়ার ছেলে।

Manual7 Ad Code

জানা গেছে, দীর্ঘদিন থেকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের হেলাপুর এবং আশপাশ গ্রামের নিরীহ কৃষকদের গরু রাতের আধারে চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোর চক্র। এই চোর চক্রের হোতা হলেন সখত ওরফে আখাই সখত। প্রায় ৭ মাস আগে ইউনিয়নের মৃত ছমেদ মিয়ার ছেলে সখত তার নিজ যৌথ পরিবারের একটি গরু বাড়ির পাশের ডুবা থেকে দিন দুপুরে উধাও করে। ব্রাহ্মণবাজারে গরু চুরির ঘটনায় গত জুন মাসে থানায় একটি মামলা দায়ের হয়।

Manual2 Ad Code

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আন্ত: জেলার চোর চক্রের সাথে সখতের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এবং ব্রাহ্মণবাজারসহ আশপাশ এলাকার সব গরু তার মাধ্যমেই চুরি হয়।

এলাকাবাসী জানান, গত ১৩ নভেম্বর রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের শফিক মিয়ার ৩টি গরুসহ যে ক’টি গরু চুরি হয়েছে, সব গরু সখত গংদের মাধ্যমেই হয়েছে।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, গরু চুরির মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী সখতকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!