কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

  • শনিবার, ৬ জুন, ২০২৬

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার)  প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়ার নেতৃত্বে  র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মিকৌদেবী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ দুলাল মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এমটিইপিআই (MT-EPI), নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া পথচারী, চিকিৎসাধীন রোগীর অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহন করেন।

Manual2 Ad Code

র‍্যালিতে স্লোগান ছিল ডেঙ্গুর বাহক এডিস মশা প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, জমানো পানি অপসারণ করুন এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই নয়, বরং সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি বলে বক্তারা উল্লেখ করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!