প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

 প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন

  • শুক্রবার, ১২ জুন, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেট অঞ্চলের পরিবেশগত সংকট তুলে ধরে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। বেলা সিলেট অফিসের বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, প্রভাষক রাবেয়া খাতুন, সাংবাদিক ও পরিবেশ কর্মী নূরুল মোহাইমীন মিল্টন প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত অপচনশীল প্লাস্টিকসমুহ খাল-বিল ও নদ-নদীর মাধ্যমে সাগরে গিয়ে জমা হচ্ছে। মাছ এসব প্লাস্টিক খাদ্য ভেবে গিলে খাচ্ছে, যা মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগব্যাধির কারণ হচ্ছে। তাই শিক্ষার্থীদের মধ্য থেকেই প্লাস্টিক ব্যবহার রোধে ব্যাপক জনসচেতনতা ছড়িয়ে দিতে হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!