কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৫ বছরে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে —এমপি নাসির উদ্দিন আহমেদ কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে যুবক গুলিবিদ্ধ কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কমলগঞ্জে স্কুলছাত্রী মীমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার না করার প্রতিবাদে মানববন্ধন  প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র ক্যাম্পেইন ছাতকে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন বিভাগ সেরা পারফরমেন্স : বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান পুরস্কৃত বড়লেখায় পামওয়েলে ভেজাল ঘি উৎপাদন, জরিমানা গুনলেন বাজারজাতকারি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে ছাতকে বিক্ষোভ

কমলগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

  • শুক্রবার, ১২ জুন, ২০২৬

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
আধুনিক ও টেকসই প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মাঝে নতুন প্রযুক্তির মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।
শুক্রবার (১২ জুন) সকাল ১১টায়  উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) সংসদীয় আসনের এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেওয়ার আহবান জানান তিনি।
মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন,কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলারসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে। এছাড়া রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালী এবং বিভিন্ন ফলদ ও বনজ ঔষধি চারার সমাহার।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, আগামী ১৪ জুন বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলায় মোট ১৩ টি স্টল স্থান পেয়েছে।এর আগে মো.মুজিবুর রহমান চৌধুরী,কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), SEDP, Stratup, Science Project and Innovation Idea Showcasing প্রোগ্রামের উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খাঁন,যুগ্ম -আহবায়ক আবুল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন,ইউপি চেয়ারম্যান মো.আব্দাল হোসেন,নিয়াজ মোর্শেদ রাজু ও এমপি পুত্র কৃষিবিদ মুঈদ আশিক চিশতি উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন এর লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তরের  আওতায় বাড়ন্ত ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!