শোক সংবাদ ॥ সুনীল কান্তি দেবনাথ ॥ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

শোক সংবাদ ॥ সুনীল কান্তি দেবনাথ ॥

  • সোমবার, ১৫ জুন, ২০২৬

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক সুনীল কান্তি দেবনাথ (৭১) গত রোববার (১৪ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মরদেহ সোমবার দুপুরে দীর্ঘদিনের নিজ কর্মস্থল কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় মাঠে আনা হলে সেখানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল (শিবপুর) গ্রামের নিজ বাড়িতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃাতব সংগঠন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর নিজ পারিবারীক শ্মশানে তাঁকে সমাহিত করা হয়।

Manual5 Ad Code

অধ্যাপক সুনীল কান্তি দেবনাথের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমদ, প্রাক্তন অধ্যক্ষ রসময় মোহান্ত, লেখক-গবেষক আহমদ সিরাজ, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ভানুগাছ দেবনাথ সমিতিসহ বিভিন্ন সংগঠন।

তাঁর এই আকস্মিক প্রয়াণে কমলগঞ্জের শিক্ষাঙ্গনসহ নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গুণীজনদের মাঝে শোকের আবহ তৈরি হয়।#—

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews