কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

  • রবিবার, ১২ জুলাই, ২০২৬

Manual8 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে  বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার  সদস্য ও মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী।
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার শতাধিক পরিবার। এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী।
ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে  তিনি রোববার দুপুরে পতনঊষার ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে পানিবন্দী ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার ও খাবার স্যালাইন বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, “বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পানিবন্দী মানুষগুলো বর্তমানে চরম সংকটে দিন কাটাচ্ছেন। আমার এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করি।
ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা সাবেক কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বন্যার্তদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!