কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাফওয়া উপ আঞ্চলিক শাখা, শমশেরনগর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক মানুষের মধ্যে প্যাকেটজাত খাবার (চাল, ডাল, তেল, লবণ, আলু) এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এসময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান, সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম, ২নং ওয়ার্ড সদস্য ইব্রাহীম আলী, ৩নং ওয়ার্ড সদস্য রিপন ইসলাম ময়নুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

এ সময় পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার ১ ও ২নং ওয়ার্ডের দেড় শতাধিক বন্যাপিড়ীত পরিবারের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ বিমান বাহিনীর শমশেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, আজ বাংলাদেশ বিমান বাহিনীর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রীর সৌজন্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সাথে মেডিকেল ক্যাম্প করা হবে। তিনি আরো বলেন, দেশের বন্যাকবলিত এলাকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এই প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী বরাবরের মতোই দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নির্দেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!