কমলগঞ্জে ১১ শ নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করলেন এক চেয়ারম্যান প্রার্থীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

কমলগঞ্জে ১১ শ নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করলেন এক চেয়ারম্যান প্রার্থীর

  • সোমবার, ২০ জুলাই, ২০২৬

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নারী চা শ্রমিকদেরকে রেইনকোট প্রদান করে আলোচনায় এসেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শ্রীপুর গ্রামের কৃতি সন্তান মুহিবুল আলম। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের নাট ম-পে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া ও চাম্পারায় এই তিনটি চা বাগানের ১১ শত নারী চা শ্রমিককে বৃষ্টি থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ। স্থানীয় বিএনপি কর্মী বারাম আলীর সঞ্চালনায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মুহিবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, কুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারদ পাশি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জানি বৃষ্টি বা রোদ কোনো কিছুই আমাদের চা শিল্পের চাকা থামিয়ে রাখতে পারে না। আর এই শিল্পকে সচল রাখার ক্ষেত্রে আমাদের নারী শ্রমিকদের অবদান অসামান্য। পরিবারের দায়িত্ব সামলে, ঝড়-বাদলের দিনেও তারা যেভাবে বাগানে কাজ করেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের এই কষ্ট কিছুটা লাঘব করতে এবং কর্মক্ষেত্রে সুরক্ষাকে নিশ্চিত করতে বিএনপি নেতা মুহিবুল আলমের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়। তার এই মহৎ উদ্যোগ রেইনকোট বিতরণের মাধ্যমে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই রেইনকোটগুলো আপনাদের বর্ষার দিনে বৃষ্টি ও ঠান্ডা থেকে সুরক্ষা দেবে এবং কাজে আরও স্বাচ্ছন্দ্য আনবে।

Manual8 Ad Code

চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রীপুর গ্রামের কৃতি সন্তান মুহিবুল আলম বলেন, আমার পিতাও একসময় চা বাগানের শ্রমিক ছিলেন। আমি জানি চা শ্রমিকরা কিভাবে জীবন যাপন করেন। ঝড়-বাদলের দিনেও বৃষ্টিতে ভিজে চা পাতা চয়ন করে থাকেন, তাই তাদের কষ্টের কথা ভেবে আমার এই সামান্য উদ্যোগ। তার এমন মহৎ উদ্যোগের কারণে সকল চা শ্রমিকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews