কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জুড়ীতে এক নারীর দায়ের কোপে প্রবাসীর স্ত্রীর পা বিচ্ছিন্ন সড়ক দূর্ঘটনায় জুড়ীর ১ জনের মৃত্যু, গুরুতর আহত ৩ বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন কমলগঞ্জে কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন আত্রাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময় ​ তদন্ত কর্মকর্তার রহস্যজনক চার্জশীট- বড়লেখা ভূমি অফিসের খতিয়ান জালিয়াতি মামলার সব আসামি বাদ! কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ

  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬

Manual4 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী ও শিক্ষার্থীদের হাতে এসব উপহার ও সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজের মূলধারায় একীভূত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান ও আগ্রহ বৃদ্ধি পাবে।
সহায়তা সামগ্রী বিতরণ শেষে ‘বছরে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠিানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের পরিধি বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া,মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.দুরুদ  আহমদ,উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান,যুগ্ম-আহবায়ক আহবায়ক আবুল হোসেন,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ,আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!