কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের গোবর্দ্ধনপুর এলাকায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী মানববন্ধন করেছে। বালু উত্তোলনের ফলে বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোববার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় এলাকাবাসী ধলাই নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

জানা যায়, উপজেলার ধলাই নদীর গোবর্দ্ধনপুর, ধলাইপাড়, কুমড়াকাপনসহ বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ও পরিবহন চলছে। ইজারা নিয়ে নির্ধারিত স্থান ও ইজারা বহির্ভূত স্থান থেকেও বালু উত্তোলন হচ্ছে। এতে অনেক স্থানে নদীর বাঁধ, কৃষিজমি, বসতভিটা, রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে। গোবর্দ্ধনপুর এলাকায় বালু উত্তোলনের ফলে হুমকির সম্মুখিন এলাকাবাসী মানববন্ধ করে প্রতিবাদ জানিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধলাই নদীর গোবর্দ্ধনপুর এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর তীরে ভাঙ্গন বেড়ে যাচ্ছে। বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান মারাত্মক হুমকির মুখে পড়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ করে নদীর বাঁধ ও জনসাধারণের সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবদাল হোসেন, মো. হারুনুর রশীদ, তারেক মিয়া, আজিজুর রহমান, সফিক মিয়া ও সমির মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

তবে বালু উত্তোলনকারীরা দাবি করছেন, এটি তাদের ইজারাকৃত এবং বৈধ বালু মহাল। এখানে কারো বসতভিটা, কৃষিজমি ও কবরস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!