বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজর হিসাব রক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবস ছিল ৩০ জুলাই বৃহস্পতিবার। কলেজটির প্রতিষ্ঠালগ্নের হিসাব রক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টু সততা ও নিষ্টার সাখে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করায় তার শেষ কর্মদিবসে স্মৃতিচারণমুলক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মৃতিচারণমুলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এমএম আতিকুর রহমান। বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, হৃশিকেশ দাস, একেএম শফিউল আলম সহ কলেজের সম্মানিত শিক্ষক ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিবৃন্দ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু সুন্দরভাবে এ দায়িত্ব পালন করে রেজাউল ইসলাম মিন্টু যে অনবদ্য অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন এখনো বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ মনে হয় আমার কলেজ, একটি এমসি কলেজ আরেকটি এ কলেজ। বড়লেখার প্রত্যন্ত এলাকায় ঘুরেছি, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেছি। কলেজের উন্নয়নে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বড়লেখার সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর বলেন, বিদায়ী হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু সাহেব কলেজের জন্য অনবদ্য অবদান রেখেছেন। তিনি তাঁর অবসর জীবনে সুখ শান্তি সুস্থতা ও নেক হায়াত কামনা করেন। তিনি আরও বলেন, হিসাব রক্ষক তাঁর অর্জিত ৪০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রগতিতে ভুমিকা পালন করবেন বলে আশাবাদী।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!