বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ

বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু

  • সোমবার, ৩ আগস্ট, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু শনিবার রাতে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

Manual8 Ad Code

প্রেসক্লাব সভাপতি আনেয়ায়ারুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে আমরা রাজনীতি করি। আপনারা চাইলে একজন নেতাকে জাতীয় নেতায় পরিণত করতে পারবেন। আবার তার দুর্নীতি তুলে ধরার মধ্যমে তার মুখোশ উন্মোচন করতে পারেন। আপনারা চাইলে লেখনির মাধ্যমে বড়লেখাকে আধুনিক শহরে রূপান্তর করতে পারবেন। যা একজন জনপ্রতিনিধির পক্ষে একা এগুলো সম্ভব নয়। শুধু আপনারা সাংবাদিকরা চাইলে তা সম্ভব।

Manual2 Ad Code

সাজু আরো বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। কখনও ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করিনি। বড়লেখার সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে, এলাকার উন্নয়নে, মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজনীতি করি। রাজনীতিতে আমার কোনো চাওয়া-পাওয়ার নেই। এটা আমার কাছে ইবাদত। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে রাজনীতি করে যেতে চাই। বিএনপির এই নেতা বলেন, দলের কমী-সমর্থকসহ সাধারণ মানুষ চেয়েছিলেন আমি যেন নির্বাচন করি। এলাকা ও মানুষের উন্নয়নের জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম। দল হয়ত মনে করেছে, এখনও আমার সময় হয়নি,তাই মনোনয়ন দেয়নি। ভবিষ্যতে দল আমাকে উপযুক্ত মনে করলে দায়িত্ব দেবে। আর দায়িত্ব না পেলেও মানুষের পাশে থেকে রাজনীতি চালিয়ে যেতে কোনো বাধা নেই।’ তিনি বলেন, তার বাবা হাজী সামছুল হকের নামে প্রতিষ্ঠিত হাজী সামছুল হক ফাউন্ডেশন-এর মাধ্যমে এলাকার মানুষের উন্নয়নে কাজের পাশাপাশি রাজনৈতিকভাবেও মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। সাংবাদিকদের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে জনকল্যাণমূলক কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বড়লেখা প্রেসক্লাব প্রসঙ্গে শরীফুল হক সাজু বলেন, তিনি বড়লেখায় এমন একটি আধুনিক প্রেসক্লাব দেখতে চান, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এসে নিজেদের কথা বলতে পারবেন, পরামর্শ পাবেন এবং একটি ইতিবাচক পরিবেশ অনুভব করবেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বলেন, এ কাজে ব্যক্তিগত বা সরকারি-যেকোনো ধরনের সহযোগিতা প্রদানে তিনি প্রস্তুত।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রবের সঞ্চালানায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি সাংবাদিক খলিলুর রহমান, সদস্য লিটন শরীফ, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ ও ফয়ছল মাহমুদ।

এ সময় সাংবাদিকরা বিএনপি নেতা শরীফুল হক সাজুকে বড়লেখা প্রেসক্লাবের এক নম্বর লাইফ মেম্বার করার প্রস্তাব দিলে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসেবে আমাকে রাখার প্রস্তাব আমার জন্য অত্যন্ত সম্মানের, এতে আমি সত্যিই আনন্দিত। তবে আমাকে আজীবন দাতা সদস্য করা হোক বা না হোক, অতীতের মতো মৃত্যুর আগ পর্যন্ত আমি বড়লেখা প্রেসক্লাব ও সাংবাদিকদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, বড়লেখা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আহমদ, বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, সহসাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বড়লেখা পৌর বিএনপির নেতা সাইফুল ইসলাম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জালাল আহমদ, জেলা ছাত্রদল নেতা আবু তাহের, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, সাবেক সরকারি কলেজ ছাত্রদলের নেতা জাফর আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুস সামাদ আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!