বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

  • বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

“রক্তে লেখা জুলাই, সবুজে গড়বো আগামী” এ স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাত নিয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুস সবুর  প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।

Manual4 Ad Code

এসময় বক্তারা বলেন, দেশ ও সমাজের কল্যাণে এবং সড়ক দুর্ঘটনারোধে নিসচার কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে সম্মান জানাতে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এ.কে এম শফিউল আলম, হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু, প্রভাষক জসিম উদ্দিন, শহীদুল ইসলাম, নিসচা পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুরসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

সংগঠনের নেতারা জানান, বাংলাদেশের প্রতিটি জাতীয় দিবস নিসচা জনহিতকর কার্যক্রমের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে। আগস্ট মাসজুড়ে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের ফাকা জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশবান্ধব সমাজ গঠনে আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, সড়ক নিরাপত্তায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ তাই নিসচা’র সকল কার্যক্রমে সুশীল সমাজের ব্যক্তিদের আংশগ্রহণ করার জন্য তারা বিনীত আহ্বান জানান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!