কবি ফাহমিদা ইয়াসমি‘র শিশুতোষ গ্রন্থ “ফারহাতের বিজয়” প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কবি ফাহমিদা ইয়াসমি‘র শিশুতোষ গ্রন্থ “ফারহাতের বিজয়” প্রকাশ

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

জিয়াউল হক জিয়া, এইবেলা :: প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিন এর “ফারহানের মুক্তিযুদ্ধ” গ্রন্থটির ব্যাপক পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় দ্বিতীয় শিশুতোষ গ্রন্থ “ফারহাতের বিজয়” প্রকাশ পেয়েছে। বইটি প্রকাশ করেছে ইরাবতী প্রকাশনী। বইটি রকমারি.কম এ পাওয়া যাচ্ছে। এছাড়া ১৬২৯৭ এই নাম্বারে কল দিয়ে বইটি অর্ডার করা যাবে। আগামী ২০২১ বইমেরাও পাওয়া যাবে।

কবি ফাহমিদা ইয়াসমিন এর প্রকাশিত অন্যান্য বইগুলো- ‘স্বপ্নচারী মন’;( কাব্যগ্রন্থ) ‘নীলিমার প্রেম'( কাব্যগ্রন্থ) ‘শংকা সময়ের নিষিদ্ধ ধ্বনি’ ( কাব্যগ্রন্থ) ডায়েরির শেষ পাতা’ (উপন্যাস); ‘ফুল ফুটে পাখি উড়ে’ ( শিশুতোষ ছড়ার বই) ‘বিদ্রোহী বিক্ষোভ’ ( কাব্যগ্রন্থ)। কথার সুতোয় সেলাই করি আগামীর স্বপ্ন(কাব্যগ্রন্থ) ফারহানের মুক্তিযুদ্ধ (শিশুতোষ) অস্তিত্বের বিষন্ন দেয়াল (কাব্যগ্রন্থ) ফারহাতের বিজয়(শিশুতোষ)

Manual4 Ad Code

কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মো. ইলাছ মিয়া, মাতা ফজিলাতুন্নেছা চৌধুরী। লন্ডন প্রবাসি কবি ফাহমিদা ইযাসমিন এঁর স্বামী প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম ও আদরের দুই সন্তান ফারহাত ,ফারহান।

Manual6 Ad Code

কবি ফাহমিদা ইয়াসমিন মৌলবীবাজার মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের সকল শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত। দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া।

Manual6 Ad Code

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews