কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে আদালতের সমন : নাটকীয় শপথ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে আদালতের সমন : নাটকীয় শপথ

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা সদরের বৃহৎ সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে সমন জারী করেছেন সহকারী জজ আদালত।

Manual8 Ad Code

২৯ নভেম্বর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানসহ কমিটির বাকি সদস্যদের সমনজারি করে নোটিশ পাঠিয়েছেন।

Manual5 Ad Code

এদিকে নোটিশ পাওয়ার একদিন পর ০১ ডিসেম্বর মঙ্গলবার তড়িঘড়ি করে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন করে নির্বাচন পরিচালনা কমিটি। শপথ গ্রহণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

জানা যায়, গত ২১ নভেম্বর শনিবার কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতিরি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের ৫নং ওয়ার্ড সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জহির খাঁন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল মুহিতের নিকট তিনি পরাজিত হন। এজন্য তিনি ত্রুটিপূর্ণভাবে ভোটার তালিকায় ভোটার অন্তর্ভূক্ত ও সেই ভোটার তালিকা দিয়ে নির্বাচন সম্পন্নের অভিযোগ এনে গত ২৬ নভেম্বর জেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালত একটি পিটিশন দায়ের করেন।

Manual6 Ad Code

এর প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালত ২৯ নভেম্বর ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমানসহ কমিটির বাকি সদস্যদের সমনজারি করে নোটিশ পাঠিয়েছেন।

Manual5 Ad Code

আগামী ১৭ ফেব্রুয়ারি তাদের স্ব-শরীরে অথবা নিজস্ব প্রতিনিধি দ্বারা প্রয়োজনীয় প্রমাণসহ আদালতে উপস্থিত হওয়ার জন্য নোটিশে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান জানান, সমন পেয়েছি। আমরা প্রয়োজনী প্রমাণসহ আদালতের সমনের বিষয়ে জবাব দেবো। সমনে নব-নির্বাচিতদের শপথে কোনো নিষেধাজ্ঞা নেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!