কুলাউড়ায় অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায়! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায়!

  • বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের কুলাউড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্কসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এ অর্থ আদায় করা হয়।

Manual6 Ad Code

জানা যায়, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে শহরের চৌমুহনী, উত্তরবাজার, উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও ব্রাহ্মনবাজারে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৩০ জনকে অর্থদন্ড করে ২৪ হাজার ৮ শত টাকা আদায় করা হয়।

অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে উপজেলার বরমচাল, ভাটেরাবাজার, ব্রাহ্মনবাজার, রবিরবাজার ও পৌর শহরে পৃথক অভিযান পরিচালনা করে একই অপরাধে ৬৭ জনকে অর্থদন্ড করে ২৮ হাজার ৯ শত টাকাসহ মোট ৫৩ হাজার ৭শত টাকা আদায় করা হয়। উভয় অভিযানে কুলাউড়া থানা পুলিশসহ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে এমন অভিযান অব্যাহত থাকবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!