কুলাউড়ায় গ্রামবাসীর হাতে গরুসহ ৩ গরু চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় গ্রামবাসীর হাতে গরুসহ ৩ গরু চোর আটক

  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ১টি গরুসহ ৩ গরুচোরকে আটক করছে গ্রামবাসী। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলেরপার গ্রামে সুলতান আহমদ পাখির বাড়ীর সম্মুখে মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লীগনের হাল্লা চিৎকারে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়।

Manual2 Ad Code

আটক গরুচোর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন ও আদমপুর ইউনিয়নের রানীরবাজার হুমেরজান গ্রামের কালা মিয়ার ছেলে শাহ আলম (২৫), আবুল হোসেনের ছেলে দুলাল মিয়া (২২) ও শমশেরনরগর ভাধাইর দেউল গ্রামের আম্বর আলীর ছেলে সিএনজি ড্রাইভার তজমুল আলী তজই (৪৪) কে আটক করা হয়েছে।

আদমপুর ইউপি সদস্য হেলাল মিয়া জানান, গত ১ মাসে এ গ্রামের ৫টিসহ আশপাশের গ্রামের প্রায় ১০টি গরু চুরি হয়। এতে গ্রামবাসি অতিষ্ট হয়ে উঠছে। এ গতরাতে তিলকপুর গ্রামের সফের উদ্দিনের বাড়ী থেকে ১টি গরু চোরি করে নিয়ে পার্শবর্তী উপজেলার বিলেরপার গ্রামে গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। হাজীপুর ইউপি সদস্য গুলজার আহমদ জানান, এলাকাবাসীর সহযোগিতায় গরুসহ ৩ গরু চোরকে আটক করে কুলাউড়া থানায় পুলিশের সপর্দ করা হয়। তিনি আরও বলেন, এর আগে বিলেরপার গ্রাম থেকে ৪/৫টা গরু চোরি হয়েছে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় চোরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনায় গরুর মালিক বাদি হয়ে একটি মামলা দায়ের করছে। আটক চোরদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আটক গরু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে বলে তিনি জানান। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!