কমলগঞ্জে সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

কমলগঞ্জে সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

সারাদেশের ১৩টি সম্মুখ সমরযুদ্ধের স্মৃতিসৌধের মত ২০১২ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকায় নির্মিত হয়েছিল একটি সম্মুখযুদ্ধ স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ নির্মাণের পর এটি রক্ষণাবেক্ষণের অভাবে পুরো স্মৃতিসৌধ এলাকা ঝোঁপঝাড়ে ভরে যায়। শমশেরনগর সম্মুখ সমরযুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তা রক্ষণাবেক্ষণের দাবিতে রোববার ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “নবধারা” শমশেরনগর স্মৃতিসৌধের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

Manual3 Ad Code

নবধারা শমশেরনগর এর সন্বয়ক মাহমুদুর রহমান আলতার নেতৃত্বে কমিটির সদস্যরা রোববার সকাল সাড়ে ১১টায় শমশেরনগর বিমানবন্দর এলাকায় মুক্তিযুদ্ধের সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানবন্ধন পালনকালে বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক কবি শাহজাহান মানিক, প্রভাষক আবু সাদাত মো. সায়েম, মোকারামীন চৌধুরী, শামছুল হক মিন্টু, জাহিদুল ইসলাম প্রমুখ। পরে সম্মুখ সমরযুদ্ধ স্মৃতিসৌধের ঝোঁপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে। একই সাথে পার্শবর্তী শমশেরনগরে বধ্যভূমি স্মৃতিসৌধ ধোয়া মোছা করেন।

Manual1 Ad Code

নবধারা শমশেরনগর-এর সমন্বয়ক মাহমুদুর রহমান আলতা বলেন, সম্মুখ সমর স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে ফটকে তালা দিয়ে রাখলেও স্থানীয় প্রশাসন বা কেউ তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেনি। ফলে পুরো এলাকা ঝোঁপঝাড়ে আচ্ছাদিত হয়ে পড়ে। একই সাথের পাশের বধ্যভূমি স্মৃতিসৌধ অবহেলায় ও অযতেœ পড়েছিল। গত বছরও নবধারা শমশেরনগর এ দুটি স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে পুষ্পার্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

মানববন্ধনে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় দুটি স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়ে দায়িত্বশীল কারো কাছে ফটকের চাবি হস্তান্তর করলে মানুষজন সেখানে গিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করতে পারবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!