কুলাউড়ায় জানালা দিয়ে মোবাইল চুরি : কিশোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় জানালা দিয়ে মোবাইল চুরি : কিশোর আটক

  • বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual5 Ad Code

কুলাউড়া পৌর শহরের সাদেকপুর এলাকার খন্দকার বাড়ি থেকে জানালা দিয়ে মোবাইল চুরি করে পালানোর সময় এক কিশোরকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে পুলিশের হাতে তুলে দেন ওই কিশোরকে।

বাড়ির বাসিন্দা জনি খন্দকার জানান, বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি বাড়িতে যাচ্ছিলেন। এসময় দেখেন একটি ছেলে হাতে কি নিয়ে ঘরের পেছনদিক দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তিনিও দৌড়ে গিয়ে তাকে আটক করে দেখেন, তার হাতে চারটি মোবাইল রয়েছে। তখন ওই কিশোরকে বেঁধে রেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে খবর দেয়া হয়।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর লোকমান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই কিশোরের কাছ থেকে মোবাইলগুলো উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

Manual2 Ad Code

কুলাউড়া থানার এসআই মাসুদ আলম জানান, আটক ওই কিশোরের নাম সুজন অরফে রানা (১৩)। তার বাড়ি শ্রীমঙ্গল এলাকায়। তার সাথে আরও চক্র জড়িত আছে। তাদেরকেও বের করতে পুলিশ তৎপর রয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!