কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো ছিলো নবজাতকের নিথরদেহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কমলগঞ্জে বাজার ব্যাগে মোড়ানো ছিলো নবজাতকের নিথরদেহ

  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানি জমি থেকে বাজার ব্যাগে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual3 Ad Code

২৬ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ধানি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানি জমির মাঝে একটি কুকুর রক্তমাখা একটি বাজার ব্যাগ টানাটানি করছিল। এক পর্যায়ে স্থানীয় শিশুরা খেলতে এসে কুকুর রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং কুকুরটি ওই স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের জের ধরে জন্মের পর পর কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছেন। পরে কুকুর এসে ব্যাগ টানাটানি করছিল।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!